সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানার রমজানবেগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার, মুন্সীগঞ্জের নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবির এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল রমজানবেগ এলাকার উজ্জ্বল মাদবরের বসতবাড়ির সামনের ফাঁকা জায়গায় অভিযান চালায়।

এ সময় মো. উজ্জ্বল মাদবর (৩৩), পিতা- মৃত কাদির মাদবর, সাং- রমজানবেগ, থানা ও জেলা- মুন্সীগঞ্জকে ৫০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ অপরাধ ও অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!