সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ায় নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি কামরুজ্জামান রতন  

গজারিয়ায় নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি কামরুজ্জামান রতন  

প্রতিনিধি গজারিয়া (মুন্সীগঞ্জ) 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের ইসমানিরচর এলাকায় নদীভাঙন এলাকা পরিদর্শন ও এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় করেন । বুধবার ( ৮ জুলাই) দুপুর ১২টায় পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

ইসমানিরচর দেলোয়ার মিয়ার বাড়ি হইতে জেলে পাড়া পর্যন্ত নদীর তীর ভাঙন রোধে তিনি পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে নদীভাঙনের ঝুঁকিতে থাকা এলাকাবাসীর জানমাল ও বসতভিটা রক্ষার লক্ষ্যে তিন গত মে মাসে ডিও লেটার দিয়েছিলেন । 

পরিদর্শনকালে সংসদ সদস্য কামরুজ্জামান রতন সংবাদ কর্মীদের বলেন গজারিয়া উপজেলার ইসমানিরচর নদী ভাঙ্গন এলাকার জন্য ডিও লেটার দিয়েছি অচিরেই এর কাজ আরম্ভ হবে । 

 

এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) হামিদা মোস্তফা , মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!