সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

 

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অদ্য ০৫ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৫টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন ভিটি শিলমন্দী এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। অভিযানে মিনারা মার্কেট থেকে মুন্সীর হাট (ডায়াবেটিক হাসপাতাল রোড) যাওয়ার পথে রাকিব হাওলাদারের দোকানের সামনে থেকে মো. শাহাদাত হোসেন (২৫)-কে আটক করা হয়। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার লক্ষীপাশা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে মুন্সীগঞ্জে ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

 

গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!