সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
কেরানীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল জিনজিরা এলাকায় অভিযান চালিয়ে মো. মাসুম হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি কেরানীগঞ্জের পূর্ব মান্দাইল মাদ্রাসা মসজিদ এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. নুরুল ইসলাম।

অভিযানকালে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৬ হাজার ৮০০ টাকাও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাসুম হোসেন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তিনি একটি সক্রিয় মাদক চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-১০ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!