সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গীবাড়ীতে ছাত্রকে বলাৎকারে ব্যর্থ হয়ে গলা কাটার চেষ্টা, ১১ দিন পর শিক্ষক গ্রেপ্তার

টঙ্গীবাড়ীতে ছাত্রকে বলাৎকারে ব্যর্থ হয়ে গলা কাটার চেষ্টা, ১১ দিন পর শিক্ষক গ্রেপ্তার

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা এবং পরে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মাদ্রাসা শিক্ষক হাফেজ মো. লোকমান হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন সকাল ১১টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসার শিক্ষক লোকমান হোসেন একই প্রতিষ্ঠানের এক ছাত্রকে সোনারং এলাকার একটি নির্জন অনাবাদি জমিতে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, এতে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হয়ে তিনি ধারালো ছুরি দিয়ে ছাত্রটির গলায় আঘাত করে হত্যার চেষ্টা করেন।এ সময় ছাত্রটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ওইদিন রাত ১০টা ১০ মিনিটে টঙ্গীবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

 

মামলার পর পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় এবং টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। তদন্তের একপর্যায়ে র‍্যাবের সহযোগিতায় সোমবার (২২ জুন) চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে অভিযুক্ত লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত লোকমান হোসেনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর শশীভূষণ এলাকায়।

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!