সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা।

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা।

প্রতিনিধি গজারিয়া ঃ 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিয়ে বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না। সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা ইলিয়াস আহম্মেদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী ,গজারিয়া থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার জালাল উদ্দীন রিমু, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হারুন অর রশীদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, গজারিয়া উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি। বালুয়াকান্দি ডাঃ আব্দুল গফফার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বশির উল্লাহ, গজারিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ফজলুর হক নয়ন।

 

তারা শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা। পরিচালনা করেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন, সুমন মিয়া।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!