সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে ২৪ ঘন্টায় ইলিয়াছ মোল্লার হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ২

সিরাজদিখানে ২৪ ঘন্টায় ইলিয়াছ মোল্লার হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ২

আরিফ হোসেন হারিছ,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের ইলিয়াছ মোল্লা হত্যা মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে এজাহারভুক্ত প্রধান আসামী বিপ্লব (৩৫) সহ রওশন আরা (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সিরাজদিখান থানায় ২০ জুন রাতে ইলিয়াছ মোল্লা হত্যা মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে হত্যায় জড়িত এজাহারনামীয় অন্যতম আসামী  রওশন আরা (৫৫)কে উপজেলার কোলা গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করেন ও প্রধান আসামী বিপ্লব (৩৫)-কে ঢাকা জেলার কামরাঙ্গীরচর এলাকার একটি গোপন আস্তানা / বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

 

 

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রওশন আরা মেম্বার (৫৫) এবং তার ছেলে বিপ্লব (৩৫)।

 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ইলিয়াছ মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

 

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান,গত ১৯ জুন সকাল অনুমান সাড়ে ৮ টার দিকে উপজেলার কোলা নামক গ্রামে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোঃ ইলিয়াছ মোল্লা (৫০) আহত হন।পরে

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

 

২০ জুন রাতে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।ঘটনার পর থেকে অভিযান চালিয়ে ২১ জুন তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার অন্যতম এজাহারভুক্ত আসামী রওশন আরা মেম্বারকে গ্রেফতার করা হয়। এরপর ১২ ঘণ্টার মধ্যে মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামী বিপ্লবকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার একটি গোপন আস্তানা / বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করি।

 

বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!