সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
পিতা-মাতা ও সহকর্মীর হাতে মোড়ক উন্মোচন হলো জিতু রায়ের প্রথম গ্রন্থ ‘আবৃত্তির হাতেখড়ি’

পিতা-মাতা ও সহকর্মীর হাতে মোড়ক উন্মোচন হলো জিতু রায়ের প্রথম গ্রন্থ ‘আবৃত্তির হাতেখড়ি’

রাহিদ হোসেন, মুন্সীগঞ্জ 

আবৃত্তি শিক্ষাকে শিশুদের জন্য সহজ, আনন্দময় ও কার্যকর করে তুলতে রচিত শিক্ষক, সাংবাদিক ও আবৃত্তিশিল্পী জিতু রায়ের প্রথম গ্রন্থ “আবৃত্তির হাতেখড়ি”-এর মোড়ক উন্মোচন ও শিশুদের হাতে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পৌর মার্কেটের দ্বিতীয় তলায় কণ্ঠকুঁড়ি আবৃত্তি একাডেমির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন গ্রন্থকারের জন্মদাতা পিতা কার্তিক রায়, মাতা তুলসী রায় এবং তাঁর সহকর্মী, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, চিত্রশিল্পী ও সহকারী শিক্ষক আহাদ উদ্দিন।

 

নিজের প্রথম গ্রন্থের উদ্বোধনী অনুষ্ঠানে পিতা-মাতা ও সহকর্মীকে পাশে পেয়ে আবেগাপ্লুত হন জিতু রায়। তিনি বলেন, “শিশুদের আবৃত্তি শিক্ষার দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা থেকেই বইটি রচনা করেছি। বইটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে একজন শিশু ধাপে ধাপে, সহজ ভাষায় এবং আনন্দের সঙ্গে আবৃত্তির মৌলিক বিষয়গুলো আয়ত্ত করতে পারে। কঠিন তত্ত্ব বা জটিল ভাষার পরিবর্তে শেখার বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে সহজবোধ্য ও অনুশীলনভিত্তিক পদ্ধতিতে।”

 

অনুষ্ঠানের অতিথি আহাদ উদ্দিন বলেন, “মুন্সীগঞ্জে বেসরকারি পর্যায়ে আবৃত্তি, গল্প বলা ও উপস্থাপনা শিক্ষার ক্ষেত্রে কণ্ঠকুঁড়ি একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। শিশুদের উপযোগী করে আবৃত্তি শিক্ষার এমন একটি বই রচনার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শিশুদের মনন ও মানবিক বিকাশে যারা কাজ করেন, তাদের সৃজনশীল উদ্যোগের একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে এই বই।”

 

অনুষ্ঠানে কণ্ঠকুঁড়ি আবৃত্তি একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয় এবং বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

উপস্থিত অভিভাবকরা বইটির সহজ উপস্থাপনা ও শিক্ষণ পদ্ধতির প্রশংসা করে বলেন, বইটি শিশুদের শুদ্ধ উচ্চারণ, সুন্দর আবৃত্তি চর্চা এবং সাহিত্যপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

পারিবারিক আবেগ, সাংস্কৃতিক চর্চা এবং নতুন প্রজন্মের হাতে সৃজনশীল শিক্ষার উপকরণ তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক অনন্য পরিবেশের সৃষ্টি করে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!