সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
কামারখাড়ায় ৪৬৯ হতদরিদ্র পরিবারের উন্নয়নে নিরলস কাজ করছেন এলএফএফ কাজী এনামুল হক হাসান

কামারখাড়ায় ৪৬৯ হতদরিদ্র পরিবারের উন্নয়নে নিরলস কাজ করছেন এলএফএফ কাজী এনামুল হক হাসান

লিটন মাহমুদ , মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের কৃতি সন্তান কাজী এনামুল হক হাসান একজন সফল লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর (এলএফএফ) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ অনগ্রসর জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং হতদরিদ্র নারী-পুরুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছেন।

কামারখাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৬৮টি হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। প্রাণিসম্পদভিত্তিক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন, উপকারভোগীদের পরামর্শ প্রদান, প্রশিক্ষণ ও তদারকির মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

স্থানীয়রা জানান, কাজী এনামুল হক হাসান দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তাঁর প্রচেষ্টায় অনেক অসহায় পরিবার প্রাণিসম্পদ খাতের মাধ্যমে আয়ের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।

সরকারের দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে কাজী এনামুল হক হাসানের অবদান এলাকায় প্রশংসিত হচ্ছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!