সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ব্যস্ত সময় পার করলেন রিজভী, সালাম আজাদ ও সপু

ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ব্যস্ত সময় পার করলেন রিজভী, সালাম আজাদ ও সপু

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের নিয়ে ব্যস্ত সময় পার করেন বিএনপির সিনিয়র নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

দুপুরজুড়ে কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন সাংগঠনিক বিষয়, দলীয় কার্যক্রম এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তারা।

এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন বিএনপির এই নেতারা।

দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাংগঠনিক নানা বিষয়ে মতামত বিনিময় করেন। বিএনপির নেতারা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!