লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ
“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু হয়েছে।
বৃহস্পতিবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদুর রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিয়াসাত সাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো. হাবিবুর রহমান।
বক্তারা দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা প্রতিটি বাড়িতে দেশীয় ফলদ গাছ রোপণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ও ফলের প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় স্থানীয় ২০ জন কৃষকের মাঝে ২০টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।
মেলায় দেশীয় বিভিন্ন প্রজাতির ফলের প্রদর্শনী, ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আয়োজকরা জানান, ১৮, ১৯ ও ২০ জুন পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত মেলা চলবে এবং সকলের জন্য উন্মুক্ত থাকবে।