সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ায় নদীভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপন কাজ পরিদর্শন করলেন এমপি রতন  

গজারিয়ায় নদীভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপন কাজ পরিদর্শন করলেন এমপি রতন  

প্রতিনিধি গজারিয়া (মুন্সীগঞ্জ) 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালিপুরা এলাকায় নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে চলমান এই কাজ পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় কালিপুরা থেকে তনু সরকারের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে নদীর তীর সংরক্ষণে মোট ৬ হাজার জিও ব্যাগ ফেলার কাজ চলছে। দীর্ঘদিন ধরে নদীভাঙনের ঝুঁকিতে থাকা এলাকাবাসীর জানমাল ও বসতভিটা রক্ষার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে সংসদ সদস্য কামরুজ্জামান রতন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজের অগ্রগতি ও মান নিয়ে আলোচনা করেন এবং দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) হামিদা মোস্তফা, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিনসহ বিএনপির স্থানীয়নেতাকর্মী ও এলাকাবাসী। 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!