নিজস্ব প্রতিনিধি:
জাগ্রত সমাজ পার্টি (জিসপ)-কে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয়ে গত ১৭ জুন ২০২৬ রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি গিয়াস উদ্দিন খোকন-এর সভাপতিত্বে এবং খলিলুল্লাহ চৌধুরী সাকিব-এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি টিটন ভট্টাচার্য, সুলতান মাহমুদ পলাশ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক লায়ন মো. মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, সোয়েব আহমেদ, চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সভাপতি মাসুম ভূইয়া, দিদার হোসেন-সহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা, নতুন সদস্য সংগ্রহ, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা জিসপের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ দলকে একটি শক্তিশালী ও জনবান্ধব রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর জোর দেন।