সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ডিবি পুলিশের অভিযানে ১০১ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

ডিবি পুলিশের অভিযানে ১০১ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

বুধবার (১৭ জুন ২০২৬) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ থানার গণকপাড়া রাঢ়ীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।

 

অভিযানকালে গণকপাড়া রাঢ়ীবাড়ি এলাকার খাজা মোল্লার বসতঘরের সামনের ফাঁকা স্থান থেকে মো. বাবু বেপারী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মুন্সীগঞ্জ জেলার নতুনগাঁও এলাকার বাসিন্দা এবং তার পিতা মো. মনির হোসেন।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত বাবু বেপারীর কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ ও মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। জেলা পুলিশের কন্ট্রোল রুমের নম্বর:

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!