সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির বিরামপুর সীমান্তে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ আটক। 

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির বিরামপুর সীমান্তে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ আটক। 

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৭১৮ বোতল যৌন উত্তেজক  সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় ১লক্ষ ৭ হাজার ৭শত টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার  (১৬জুন) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে এ তথ্য জানা যায়।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ কয়াম্পের অধীনস্ত কাটলা বিওপি গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারতীয় সীমান্তের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায়৭১৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক এবং এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে কোনো তথ্য থাকলে তা বিজিবিকে জানিয়ে সহযোগিতা করার জন্য সীমান্তবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!