সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
পল্লী জীবিকায়ন প্রকল্পের আওতায় আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পল্লী জীবিকায়ন প্রকল্পের আওতায় আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

পল্লী জীবিকায়ন প্রকল্পের আওতায় পল্লী উন্নয়ন দলের সুফলভোগীদের জন্য ৩ দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সুফলভোগীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়।

বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা নিজেদের উদ্যোগে বিভিন্ন আয়বর্ধনমূলক কার্যক্রম পরিচালনা করে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে।

প্রশিক্ষণে পল্লী উন্নয়ন দলের সদস্যবৃন্দ, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!