সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গীবাড়ীতে গাছের সঙ্গে সিএনজির ধাক্কা, চালক গুরুতর আহত

টঙ্গীবাড়ীতে গাছের সঙ্গে সিএনজির ধাক্কা, চালক গুরুতর আহত

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশা রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৬ জুন) ভোর ৪টা ২৪ মিনিটের দিকে উপজেলার ধীপুর-টঙ্গীবাড়ী সড়কের ধীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বেপরোয়া গতির কারণে সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালক মো. মোহাম্মদ (২০) গুরুতর আহত হন। তিনি টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর এলাকার বাসিন্দা।

খবর পেয়ে টঙ্গীবাড়ী ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি থেকে আহত চালককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় সিএনজিতে কোনো যাত্রী ছিল না। ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত গতিকে দায়ী করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!