সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ নুরুল ইসলাম ওরফে খোকন মল্লিক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (১৫ জুন) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানার উত্তর ইসলামপুর এলাকায় বাংলাদেশ কৃষি ব্যাংকের বিপরীতে পৌর মার্কেটসংলগ্ন একটি সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিরস্ত্র) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আল্লাহর দান স্যানিটারি নামের দোকানের সামনে পাকা রাস্তা থেকে নুরুল ইসলাম ওরফে খোকন মল্লিককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার নুরুল ইসলাম ওরফে খোকন মল্লিকের পিতার নাম মৃত আক্কাস মল্লিক। তিনি মুন্সীগঞ্জ জেলার মধ্য মাকুহাটি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!