সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত শাহ আলমের পাশে দাড়ালেন কাউন্সিলর সাদরিল

সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত শাহ আলমের পাশে দাড়ালেন কাউন্সিলর সাদরিল

 

নিজস্ব প্রতিবেদক

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া মুক্তিযোদ্ধ প্রজম্মদলের সিদ্ধিরগঞ্জ থানার সদস্য শাহ আলমকে আর্থিক সহায়তা দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি গোলাম মোহাম্মাদ সাদরিল । বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ কলাবাগ চারতলা এলাকায় বাড়িতে গিয়ে শাহ আলমের চিকিৎসার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয় শাহ আলম। এ সময় পুলিশের ছররা গুলিতে রক্তাক্ত আহত হয়।

গত ৪ আগস্ট হতে হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় হাসপাতালে গিয়ে সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগীতা করেন। শাহ আলম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কলাবাগ এলাকার বাসিন্দা। শাহ আলম বলেন, আন্দোলনে অংশ নেওয়া চার সহপাঠীকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার সময় আক্রমণ করি। পরে পুলিশ ছররা গুলি ছোড়ে। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে ৭টি গুলিরাগে। গত ৪ আগস্ট বিকেলে সিদ্ধিরগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে শাহ আলম ও অংশ নেয়। এসময় পুলিশ টিয়ার সেল ও ছররা গুলি ছোড়ে। এতে শাহ আলমসহ অর্ধশতাধিক আহত হয়।

কাউন্সিলর সাদরিল বলেন, ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয়েছে স্বৈরাচারী শাসক গোষ্ঠী শেখ হাসিনা সরকারের। আন্দোলনে শহীদ হয়েছেন শত শত ছাত্র জনতা। এতিম হয়েছেন কয়েক শতাধিক পরিবার। আওয়ামী সন্ত্রাস বাহিনী এবং পুলিশের গুলিতে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। তিনি আরও বলেন, দেশের তরে শহীদ এবং আহত বীরদের পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ বাস্তবায়ন এবং ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে বিএনপির পক্ষ থেকে আহত ও নিহত পরিবারের চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। এবং আমার ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগীতা করছি যা অব্যাহত থাকবে।

শাহ আলমের ভাই বলেন, পুলিশের ছররা গুলিতে আমার ভাইয়ের শরীরে ৭ টি গুলি রাগে। অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়েছে এখন অনেকটাই সুস্থ । তিনি বলেন আমার পরিবার কাউন্সিলর সাদরিলের প্রতি কৃতজ্ঞ তিনি আমাদের পাশে দাড়িয়েছেন হাসপাতালে থাকার সময় তিনি দেখতে গিয়েেেছন এবং আর্থিক সহযোগীতা করেছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!