সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন।

প্রতিনিধি গজারিয়া ( মুন্সিগঞ্জ)  

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও ভাটের চর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র মেঘনাঘাট জোনাল অফিস। সোমবার ( ১৫ জুন ) পরিচালিত এ অভিযানে অবৈধ স্থাপনার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং একলক্ষ টাকা অর্থদন্ড করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্টেট হামিদা মোস্তফা । এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস এরসহকারি প্রকৌশলী মাহমুদুল্লা ও গজারিয়া থানা পুলিশ । মোট ২ টি স্পটে অভিযান চালিয়ে অবৈধ গ্যাসের সোর্স লাইন শনাক্ত করে কিলিং (বিচ্ছিন্ন) করা হয়।

ভাটেরচর নতুন রাস্তা এলাকায় একটি পরিত্যক্ত চুনা কারখানার অবৈধ সোর্স লাইন বিচ্ছিন্ন করা হয় ও তেতৈতলা গ্রমে একটি বেকারির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে এক লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে । 

 

তিতাস কতৃপক্ষ জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!