সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গীবাড়িতে ডাকাতির চেষ্টা ব্যর্থ, মোটরসাইকেল ফেলে পালাল দুর্বৃত্তরা

টঙ্গীবাড়িতে ডাকাতির চেষ্টা ব্যর্থ, মোটরসাইকেল ফেলে পালাল দুর্বৃত্তরা

মুন্সীগঞ্জ প্রতিনিধির 

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ডাকাতির উদ্দেশ্যে একটি বাড়িতে প্রবেশের চেষ্টা করে স্থানীয়দের ধাওয়ার মুখে পালিয়ে গেছে একদল দুর্বৃত্ত। পালানোর সময় তারা ঘটনাস্থলে ব্যবহৃত একটি মোটরসাইকেল ফেলে যায়।

 

সোমবার (১৫ জুন) ভোরে ফজরের নামাজের সময় উপজেলার নয়াকান্দি গ্রামের শাহ আলম সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত ডাকাতির উদ্দেশ্যে শাহ আলম সরদারের বাড়িতে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের ধাওয়ার মুখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

 

পালানোর সময় তারা ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা মোটরসাইকেলটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোটরসাইকেলের সূত্র ধরে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এলাকাবাসী জানান, সাম্প্রতিক সময়ে চুরি-ডাকাতির আশঙ্কা বেড়েছে। তাই রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!