সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে-২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।

 

এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তিনি নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ দমন এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

পুলিশ সুপার বিশেষভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি প্রতিরোধ, সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং জনভোগান্তি সৃষ্টি করে এমন অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার জন্য একটি নিরাপদ, স্থিতিশীল ও স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!