সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অনুমোদন

শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অনুমোদন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই হাজী মনিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক (Adhoc) কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

গত ৭ জুন ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী গঠিত এ অ্যাডহক কমিটি অনুমোদনের তারিখ থেকে আগামী ছয় (০৬) মাসের জন্য কার্যকর থাকবে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাকির হোসেন। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মোঃ রেজাউল করিম এবং অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল হামিদ।

এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক চেয়ারম্যানের আদেশক্রমে এ অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। অনুমোদনের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও প্রেরণ করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!