সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি রতন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি রতন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ

প্রতিনিধি গজারিয়া (মুন্সীগঞ্জ)

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় মঙ্গলবার ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক তার ও খুঁটির ওপর পড়ে যায় এতে প্রায় ১০ থেকে ১২টি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গিয়ে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় ।

বুধবার (১০ জুন) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাউশিয়া এলাকার ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ইউএনও) ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফা, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।পরিদর্শনকালে এমপি রতন ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান।

 

এ বিষয়ে গজারিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফুল আলম বলেন, “ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ খুঁটি ও তার মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে। আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । দ্রুত এলাকাবাসীর ঘরে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে ।

 

”এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগকে স্হানীয় জনতা স্বাগত জানান ।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!