সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে কবরস্থানের অজুখানা থেকে ওড়না দিয়ে গলা বাঁধা রক্তাক্ত যুবতীর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে কবরস্থানের অজুখানা থেকে ওড়না দিয়ে গলা বাঁধা রক্তাক্ত যুবতীর লাশ উদ্ধার

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কবরস্থানের অজুখানা থেকে গলা বাঁধা রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ) সকাল ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া ও মুদার কান্দি গ্রামের কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ এর অজুখানা থেকে মরদেহ উদ্ধার করে।

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সকালে স্থানীয় এক লোক অজুখানায় লাশটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়।এলাকার কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। নিহত যুবতীর শরীরের উপরে ছিল বস্ত্রহীন। মাথার উপরে আঘাতের চিহ্ন আছে। ধারনা করা হচ্ছে, ওই যুবতীকে এখানে ডেকে এনে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই যুবতীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যার আগে ধর্ষনের কোন ঘটনা ঘটেছে কিনা বিষয়টি খতিয়া দেখা হচ্ছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!