সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে জাতীয় মানবাধিকার সোসাইটির পরিচিতি ও মতবিনিময় সভা

মুন্সীগঞ্জে জাতীয় মানবাধিকার সোসাইটির পরিচিতি ও মতবিনিময় সভা

 

মোঃ সাগর হোসেন:

মুন্সীগঞ্জে জাতীয় মানবাধিকার সোসাইটির পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে। বুধবার বিকেলে শহরের দর্পনা কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে জাতীয় মানবাধিকার সোসাইটি মুন্সীগঞ্জ জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর মিয়া। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান মিলন, জেলা জাতীয় মানবাধিকার সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ নুর হোসেন।
এছাড়াও সভায় সংগঠনের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র ঘোষ, নারী কল্যাণ সম্পাদক ডাঃ তাহমিনা হাবিব, মোঃ ফোরকান খান, মোঃ মইনুল ইসলাম টিপু, মোঃ মশিউর রহমান সুমন, ইয়াছিন শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার। মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষমাত্রই এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। তবে এ চর্চা অন্যের ক্ষতিসাধন ও প্রশান্তি বিনষ্টের কারণ হতে পারবে না। মানুষের মৌলিক অধিকার ৬টি। যেমন – খাদ্য, বাসস্থান, পোশাক, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!