সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে প্রবাসীর ঘরে ঢুকে গুলি, পিতা-পুত্র আহত; অভিযুক্ত আটক

মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে প্রবাসীর ঘরে ঢুকে গুলি, পিতা-পুত্র আহত; অভিযুক্ত আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর এলাকায় ব্যবসায়িক পূর্ব বিরোধের জেরে এক প্রবাসীর ঘরে ঢুকে গুলি ও হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সৌদি আরব প্রবাসী রফিকুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ এবং তার ছেলে দিহান ইসলাম (১২) আহত হয়েছে।

 

সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সৌদি আরব প্রবাসী মো. রাকিব (৩৮)কে আটক করে পুলিশ।

 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হাসান জানান, সৌদি আরবে থাকা অবস্থায় দুই প্রবাসীর মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

 

আহত রফিকুল ইসলামকে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়। তার ছেলে দিহান ইসলামকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

রফিকুল ইসলামের স্ত্রী সঙ্গিতা বেগম অভিযোগ করেন, গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার স্বামীকে লক্ষ্য করে গুলি চালায় এবং ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!