সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (১ জুন) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানার টরকী দক্ষিণকান্দী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল টরকী দক্ষিণকান্দী এলাকায় অভিযান চালায়। এ সময় আলমগীর মুন্না মৃধার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আলমগীর মুন্না মৃধা (৫০), আকাশ মিয়া (২৮), তপু মিঝি (৩৬) এবং সুমন মিঝি (২৯)। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার টরকী এলাকায়।

অভিযানকালে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!