সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গীবাড়িতে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা-ছেলে আটক

টঙ্গীবাড়িতে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা-ছেলে আটক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জরিপ শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইউসুফ শেখ ও ছেলে তার ছেলে পলাশকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, গরুর গোবর বৃষ্টির পানিতে ভেসে মাঝে মধ্যে ইউসুফ শেখের বাড়ির পাশে চলে যায়। এ নিয়ে ইউসুফ শেখ গালিগালাজ করেন। বিষয়টি শুনে জরিপ শেখের স্ত্রী ফাতেমা বেগম ইউসুফ শেখ ও তার ছেলে পলাশকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে বুঝানোর চেষ্টা করেন। 

এ সময় পলাশ ক্ষিপ্ত হয়ে ফাতেমা বেগমকে ইট দিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরে বাড়িতে ফিরে স্বামী জরিপ শেখকে ঘটনাটি জানান।

পরে, জরিপ শেখ স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে সঙ্গে নিয়ে ইউসুফ শেখের বাড়িতে গিয়ে তার স্ত্রীর ওপর হামলার কারণ জানতে চান। এ সময় ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ দা, বটি ও কুড়াল নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে ইউসুফ শেখ একটি ধারালো কুড়াল দিয়ে জরিপ শেখের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর স্থানীয়রা ইউসুফ শেখ ও তার ছেলে পলাশকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, ফাতেমা বেগমকে মারধরের ঘটনায় আমরা কয়েকজন মিলে ইউসুফ শেখের বাড়িতে গিয়েছিলাম। সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে ইউসুফ শেখ ও পলাশ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। 

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!