সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে শ্রীনগরে মোটরসাইকেল চালক নিহত ।

মুন্সীগঞ্জে শ্রীনগরে মোটরসাইকেল চালক নিহত ।

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। এ সময় বাইকের আরোহী গুরুতর আহত হয়। গত মঙ্গলবার রাত ১১ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া স্কুল গেইটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহতের নাম আব্দুল হাকিম (২৭)। সে ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের পুত্র।

স্থানীয়রা জানায়, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের হাঁসাড়ায় এসে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে সিটকে পড়ে। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়। আহত আরোহীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কা ন কুমার সিংহ জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!