সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
ঈদুল আযহায় কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান এম গিয়াস উদ্দিন খোকন ।

ঈদুল আযহায় কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান এম গিয়াস উদ্দিন খোকন ।

নিজস্ব প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানীকৃত পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।

 

তিনি বলেন, “ঈদুল আযহা’র কোরবানীকৃত পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন, দূষণমুক্ত দেশ গড়ুন।”

 

এক বিবৃতিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির পশুর বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। এতে পরিবেশ দূষণ কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।

 

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অংশ। তাই ঈদের আনন্দের পাশাপাশি পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের বিষয়েও সবাইকে সচেতন হতে হবে। স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনের নির্দেশনা মেনে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!