সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭

লৌহজংয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

ফৌজি হাসান খান রিকু,লৌহজং (মুন্সীগঞ্জ)-

মুন্সীগঞ্জের লৌহজংয়ে রাস্তার ধারে থাকা মূল্যবান সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গিয়েছে। গত সোমবার সকালে উপজেলার উত্তর মেদিনীমন্ডল এলাকায় গাছ কাটার এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের খান বাড়ি-মাওয়া বাজার সড়কের মেদিনীমন্ডল কোরআনিয়া মাদ্রাসা ও হাওলাদার বাড়ি এলাকার মাঝামাঝি অংশে এ গাছ গুলো ছিল। প্রাকৃতিক ভারসাম্য ও রাস্তা ভাঙ্গন রোধে এ গাছগুলো ভূমিকা রাখছিল। গত ৯ সেপ্টেম্বর সোমবার সকালে উত্তর মেদিনীমন্ডল ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল জলিল ডিলারের ছেলে এবং জাতীয়তাবাদী স্বোচ্ছাসেবক দল উপজেলা শাখার আহ্বায়ক মো. ওমর ফারুক রাসেলের ছোট ভাই মো. দোয়েল ডিলার ওই রাস্তার ছোট-বড় মোট ২৮টি গাছ ১০ হাজার টাকায় বিক্রি করেন। তার মধ্যে  ১৮টি গাছ কেটে ফেলা হয়।

এ ব্যাপারে অভিযুক্ত দোয়েল ডিলার বলেন, গাছের ছায়া আমাদের ফসলি জমির ক্ষতি করছিল। তাই গাছ কেটে বিক্রি করেছি।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান। বন বিভাগ থেকে লোক পাঠিয়েছি। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!