লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
তিনি এক শুভেচ্ছা বার্তায় দেশবাসীসহ মুন্সীগঞ্জ জেলার সকল মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মহানুভবতা ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদ সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই প্রত্যাশা।
কাজী বিপ্লব হাসান আরও বলেন, সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ঈদের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশা করেন।