সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় ১৯৯১ ব্যাচের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ।

মুন্সীগঞ্জে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় ১৯৯১ ব্যাচের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ।

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৫০ টি পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় ১৯৯১ ব্যাচ।

 

সোমবার (২৫ মে) সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ২৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় ১৯৯১ ব্যাচের সদস্য নাজিরুল ইসলাম নয়ন, জুলহাস আহম্মেদ, সিরাজুল ইসলাম, সালাম দেওয়ান, পনির মৃধা, রিটন সাহা, মোঃ জাহিদ, জুয়েল শরিফ ও ফিরোজ খানসহ অন্যান্যরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!