সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ায় ইউটার্নের নিতে গেলে লরির ধাক্কায় কাভার্ডভ্যান হেলপার নিহত , চালক আহত।

গজারিয়ায় ইউটার্নের নিতে গেলে লরির ধাক্কায় কাভার্ডভ্যান হেলপার নিহত , চালক আহত।

প্রতিনিধি গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় কাভার্ডভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান হেলপার নিহত হয়েছেন। লরির চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার ২৫ মে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের সময় গজারিয়া উপজেলার বাউশিয়া মানাবে ইউটার্নের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম অন্তর দাস। নোয়াখালী জেলার সেনবাগ থানার চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানের চালকের নাম নুরুল আলম বলে জানা গেছে।

ভবেরচর হাইওয়ে থানা সূত্রে জানা যায়, চট্ট মেট্রো ট-১১-৫৫০৩ নম্বরের একটি কাভার্ডভ্যান ঢাকাগামী লেন থেকে চট্টগ্রামমুখী লেনে যাওয়ার জন্য ইউটার্ন নিচ্ছিল। এ সময় চট্টগ্রামগামী চট্ট মেট্রো ঢ-৮১-৪১০৮ নম্বরের একটি লরি দ্রুতগতিতে এসে কাভার্ডভ্যানটির ডান পাশে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের হেলপার গুরুতর আহত হন। পরে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় লরির চালক গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ লরি অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বলেন, বাউসিয়া মানাবে ইউটার্ন এলাকায় কাভার্ডভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির একটি লরি ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের হেলপার নিহত হয়েছেন এবং লরির চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর যানজট সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!