সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ঈদ যাত্রা হউক আনন্দ, নিরাপত্তা ও মানবিকতার যাত্রা

ঈদ যাত্রা হউক আনন্দ, নিরাপত্তা ও মানবিকতার যাত্রা

নিজস্ব প্রতিবেদকঃ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা যেন আনন্দ, নিরাপত্তা ও মানবিকতায় পরিপূর্ণ হয়—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সচেতন মহল।

ঈদে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে লাখো মানুষ রাজধানীসহ বিভিন্ন শহর থেকে গ্রামের পথে ছুটছেন। এ সময় সড়ক, নৌ ও রেলপথে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় যাত্রীদের ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।

 

সংশ্লিষ্টরা বলছেন, নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করতে পরিবহন সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হতে হবে।

অতিরিক্ত ভাড়া আদায়, যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি ও ট্রাফিক আইন অমান্যের মতো বিষয়গুলো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

 

একই সঙ্গে ঈদের যাত্রায় মানবিক আচরণের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের প্রতি সহানুভূতিশীল আচরণ, লাইনে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রাপথে একে অপরকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

 

তারা বলেন, “ঈদ মানে আনন্দ ও সম্প্রীতির বার্তা। তাই ঈদ যাত্রাও হোক নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।”

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!