নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক শিক্ষা অনুরাগী নাসির উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ, মহত্ত্ব ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হোক।”
তিনি আরও বলেন, “সকলের জীবনে ঈদের আনন্দ বয়ে আসুক এবং দেশ ও জাতির কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুক—এই কামনা করি।”
নাসির উদ্দিন দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।