সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেঁটা যুদ্ধ, আহত ৮

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেঁটা যুদ্ধ, আহত ৮

নিজস্ব প্রতিনিধি:

মুন্সীগঞ্জের উপজেলার বালুচর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টেঁটা যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

শুক্রবার (২২ মে) সকাল পৌনে ১১টা থেকে দুপুর প্রায় ১২টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর ব্রিজসংলগ্ন চর জসিম উদ্দিন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহীদ বাউল ও মো. মোক্তার হোসেন গ্রুপের সঙ্গে সুরুজ্জামান সরকার গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হন।

খবর পেয়ে এর সিরাজদিখান থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয়রা জানান, সিরাজদিখানের বালুচর ও লতব্দী ইউনিয়নের চরাঞ্চলে জমিজমা দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এসব এলাকায় বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!