নিজস্ব প্রতিনিধি
মুন্সীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ইয়াসিন ঢালী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ থানাধীন খাসকান্দি এলাকার সুলতান কোল্ড স্টোরেজ অফিসের সামনের খালি জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত ইয়াসিন ঢালী মুন্সীগঞ্জ জেলার টরকী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। অভিযানকালে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ ও অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে।