সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

আরিফ হোসেন হারিছ,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে রাজানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাজানগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় রাস্তার পাশের দুটি সরকারি গাছ কেটে নিয়ে যান সাইফুল মেম্বার। তবে সে সময় তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরে গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে একই এলাকার রাস্তার পাশের আরও একটি বড় সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

 

এলাকাবাসীর অভিযোগ, সাইফুল মেম্বার রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে মাটি কাটা, সালিশ বাণিজ্য, সরকারি সম্পত্তি দখল এবং সরকারি গাছ কাটাসহ বিভিন্ন অনিয়ম করে আসছেন। এছাড়াও তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলাও রয়েছে বলে স্থানীয়রা জানান। ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে চান না বলেও অভিযোগ রয়েছে।

 

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি এসিল্যান্ডের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, যেখান থেকে গাছ কেটেছি সেখানে কয়েকটি গাছ লাগিয়ে দিতে।” এর আগেও সরকারি গাছ কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনি যা লেখার লিখেন।”

 

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, “বিষয়টি আমি জেনেছি। এর আগেও তাকে সতর্ক করা হয়েছিল। এসিল্যান্ডও তাকে নিষেধ করেছিলেন। কিন্তু অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটা হয়েছে। আমরা তাকে ডেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!