সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট,ভোগান্তিতে সাধারণ যাত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট,ভোগান্তিতে সাধারণ যাত্রী

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ গজারিয়ায় উপজেলা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দী উপজেলার গৌরীপুর থেকে গজারিয়ায় উপজেলার মেঘনা পর্যন্ত দীর্ঘ যানজটের কবলে মানুষ।মহাসড়ক জুড়ে ভোগান্তিতে পড়েছে যাত্রী,সাধারণ মানুষ।

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়,বুধবার ভোরে মহাসড়কের দাউদকান্দী উপজেলার শহীদ নগর এলাকায় কাভার ভ্যান উল্টে সড়ক যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে যানবাহনের অত্যধিক চাপ থাকায় স্বল্প সময়ের মধ্যে প্রায় ২০কিলোমিটার অংশে যানজট ছড়িয়ে পড়ে।চট্রগ্রামগামী লেনে যানজটের কারণে উল্টো পথে গাড়ি ঢুকে গেলে ঢাকাগ্রামী লেনেও যানজট লেগে যায়।

কুমিল্লা যাওয়া জন্য  আগত বাস যাত্রী জুয়েল রানা বলেন,সকালে ঢাকা থেকে রওনা দিয়ে গজারিয়ায় এসে যানজটের কবলে পড়লাম,আল্লাহ জানে কখন গন্তব্যে গিয়ে পৌঁছাবো।

সকাল বেলাই প্রচন্ড রৌদ্রের উত্তাপে বাসযাত্রী আর  সাধারণ মানুষ পথচারীদের নাভিশ্বাস অবস্থা এই দীর্ঘ সময় যানজটের মধ্যে চরম ভোগান্তির মধ্যে পড়ছে তাঁরা।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ রিয়াদ হোসেন বলেন,দাউদকান্দীতে সড়ক দূর্ঘটনার কারণে চট্রগ্রামগামী লেনে এই দীর্ঘ যানজট,আর যানজট এড়িয়ে উল্টো পথে দ্রুত যাওয়ার চেষ্টা জন্য ঢাকাগামী লেনেও যান জটের সৃষ্টি।আমরা দ্রুত যানজট মুক্ত করতে চেষ্টা করছি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!