সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
সিরাজদিখানে সংখ্যালঘুর গরু চুরি করলো আওয়ামী লীগ নেতার ছেলে

সিরাজদিখানে সংখ্যালঘুর গরু চুরি করলো আওয়ামী লীগ নেতার ছেলে

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংখ্যালঘুর গরু চুরি করলো কেয়াইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল এর ছেলে সুহেল সহ অজ্ঞাত আরো দুইজন।গত ৬ মে বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ঘোরামাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এবিষয়ে ভুক্তভোগী উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোরামাড়া গ্রামের মৃত তুফানী মন্ডলের ছেলে শুসংকর মন্ডল কালু সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায় ০৬/০৫/২০২৬ ইং দুপুর ৩.০০ ঘটিকার সময় ঘোরামাড়া গ্রামে বাড়ির সামনে সুহেল, পিতা- ইস্রাফিল, সাং-কুচিয়ামোড়া, পোঃ-কুচিয়ামোড়া সহ অজ্ঞাত আরও ২ জন  ঘুরাফেরা করে এবং সময় সুযোগে একই তারিখ ৩.৩০ ঘটিকার সময় কৌশলে বাদীর বাসার নিচে চক (জমি) থেকে একটি লাল কালারের ষাড় গরু চুরি কয়ে নিয়ে যায়, গরুটির ওজন আমনুমানিক ২০০ কেজি, মূল্য আনুমানিক ১,৫০,০০০/- টাকা। বিবাদী গরু চুরির বিষয়ে সতুরচর মাদরাসা এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে।

 

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!