সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজরিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

গজরিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

প্রতিনিধি গজারিয়া (মুন্সীগঞ্জ) 

মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূইয়া মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন । মিনোয়ারা মেম্বারের কাছ থেকে নেওয়া ৩২ লাখ টাকার বিপরীতে ইতোমধ্যে ২৭ লাখ ২৯ হাজার টাকা সুদ হিসেবে পরিশোধ করা হলেও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি মুন ফিলিং স্টেশনের অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন ভূইয়া বলেন, কয়েক বছর আগে মিনোয়ারা মেম্বার নিজের ইচ্ছায় আমাকে কয়েক ধাপে মোট ৩২ লাখ টাকা দিলে আমি আমার ব্যবসায়ি কাজে তা গ্রহণ করি । পরবর্তীতে বিভিন্ন সময়ে তার মুল টাক ভাউচারের মাধ্যমে মিনোয়ারা মেম্বারকে ২৭ লাখ ২৯ হাজার টাকা পরিশোধ করি ।

তিনি দাবি করেন, “এত টাকা নেওয়ার পরও মিনোয়ারা মেম্বার উল্টো আমার বিরুদ্ধে ৩২ লাখ টাকা পাওনার দাবি তুলে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেছেন। এর মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।”

হেলাল উদ্দিন ভূইয়া আরও বলেন, তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

এবিষয়ে বক্তব্য জানতে মিনোয়ারা মেম্বারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি । ফলে তার মতামত নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!