সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জের কৃতি সন্তান আশরাফুর রহমান ঝালকাঠির ডিসি হলেন

মুন্সীগঞ্জের কৃতি সন্তান আশরাফুর রহমান ঝালকাঠির ডিসি হলেন

 

নিজস্ব প্রতিনিধি:

ঝালকাঠির ডিসি হলেন মুন্সীগঞ্জের কৃতি সন্তান আশরাফুর রহমান। তিনি মুন্সীগঞ্জ জেলার সদর থানার ভাষানচর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। আশরাফুর রহমান ২৪ তম প্রশাসন ব্যাচের কর্মকর্তা হিসেবে সিরাজগঞ্জ সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এছাড়াও তিনি চাকুরীকালীন সময়ে তিনি সহকারী কমিশনার ভূমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সততা ও দক্ষতার সাথে সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি উপসচিব হিসেবে বানিজ্য মন্ত্রণালয়ে কর্মরত। তার বাবা মা দুইজন স্কুল শিক্ষক, মা মুন্সিগঞ্জ জেলার রত্ন গর্ভা পদক প্রাপ্ত।

ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তিনি মুন্সীগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!