সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০ 

সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০ 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ বিভিন্ন অপরাধে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।বিধি মোতাবেক সকল আসামীদের মোবাইল কোর্ট ও বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে ৩ মে রাত হতে ৪ মে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ১০ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো: জসিম, পিতা-জালাল মিয়া, সাং-উত্তর বাহেরঘাটা, সাবের শেখ (৫৭), পিতা-মৃত নুর মোহাম্মদ শেখ সাং-ইছাপুরা,শম্ভু রাজবংশী (৫০), পিতা-মৃত: পলান রাজবংশী, মাতা-মৃত: গীতা রাজবংশী, সাং-কুচিয়ামোড়া (কলেজ গেটের পিছনে),মোঃ আলামিন (২৮), পিতা-মৃত আব্দুস সাত্তার সাং-উত্তর মধ্যপাড়া, বিশ্বজিৎ মন্ডল(৪০), পিতা- পরেশ মন্ডল-স্থায়ী: (বড়ইহাজী),মোঃ শাহিন শেখ (১৯), পিতা-মোঃ ওবায়দুল শেখ সাং-পশ্চিম রাজদিয়া,আরমান সরদার (২০), পিতা-নাদিম সরদার, সাং-সরদার পাড়া, সামির শেখ সায়েম (১৮), পিতা-ইসমাইল, সাং-উত্তর আবিরপাড়া, মোঃ ফয়সাল মোল্লা(২৬), পিতা- সামান মোল্লা-স্থায়ী: গ্রাম- রামানন্দ,পারভেজ বেপারী(৩০), পিতা- সুরুজ্জামান-স্থায়ী:-: (মাহমুদপুর) ,সর্ব উপজেলা/থানা- সিরাজদিখান, জেলা -মুন্সিগঞ্জ।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান জানান, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর দিক-নির্দেশনায় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ বিভিন্ন অপরাধে ১০ জনকে গ্রেফতার করি।বিধি মোতাবেক সকল আসামীদের মোবাইল কোর্ট ও বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!