সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
শ্রীনগরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, এলাকাবাসীর মানববন্ধন

শ্রীনগরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, এলাকাবাসীর মানববন্ধন

 

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ রাসেল

মুন্সীগঞ্জের শ্রীনগরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা,ভূমিদস্যু, ঠক প্রতারক ও স্থানীয়দের নির্যাতনের প্রতিবাদে
আঃলীগ নেতা হারুন অর রশিদ মোল্লাসহ তার ভাইদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শনিবার(১৭ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী বাজারে পোস্ট অফিসে সামনে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন শেষে স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল বের করে।
মানববন্ধনে ভুক্তভোগী রমজান আলী বাছার, স্থানীয় নারী ইউপি রেখা বেগম,আলী হোসেন ঢালী, জয়নাল আবেদীন মোল্লা,মারফত আলী মোল্লা,জয়নাল দেওয়ান,আবুল কালাম,শহিদ শেখ,রফিকুল বাছার, ইউসুফ শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বিবন্দী মৌজার ১০৮৯,৯০ ও ৯১ দাগের ৩৩ শতাংশ সম্পত্তি ও ১৯ শতাংশ অর্পিত সম্পত্তি মোট ৫২ শতাংশ সম্পত্তি এলাকার মৃত আঃ জলিল বাছারের ছেলে রমজান আলী বাছারগং ক্রয় সুত্রে মালিক হয়ে ঘর দরজা উত্তোলন করে দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকাকালীন ঐ এলাকার মৃত আঃ রহমান মোল্লার ছেলে আঃলীগ নেতা ও হানা গ্রুপের মালিক হারুন অর রশিদসহ তার ভাই এবি সিদ্দিক রানা মোল্লা, এছহাক মোল্লার ছেলে আহম্মেদ মোল্লা,মিলন মোল্লা,লিটন মোল্লা,আরিফ মোল্লা তাদের সহযোগীদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে ঐ সম্পত্তি দখলের পায়তারাসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তাদের এসব অপকর্মের প্রতিবাদ করায় এলাকার অনেকেই তাদের দ্বারা হয়রানী ও হেন্থতার শিকার হয়েছেন।
বক্তারা আরও বলেন, হারন অর রশিদ মোল্লা সাবেক প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের স্ট্রিকারযুক্ত গাড়ি নিয়ে এলাকায় এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকুরী করেন বলে মিথ্যা পরিচয় দিয়ে এলাকার লোকজনদের হয়রানি করতেন। গত মঙ্গলবার হারুন মোল্লাসহ তার লোকজন রমজান আলী বাছারের ঐ সম্পত্তি দখলের উদ্দেশ্য তার বাড়িতে হামলা দেয় এবং বাড়িতে থাকা দুটি ঘরসহ ঘরের মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের বাধার মুখে মালামাল নিতে না পেরে হুমকি ধামকি দিয়ে চলে যায়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!