মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলার সকল থানা ও ফাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে আজ শুক্রবার ১লা মে বিকালে অফিসার ইনচার্জ (ওসি) মুন্সীগঞ্জ থানা মমিনুল ইসলামের নেতৃত্বে মুন্সীগঞ্জ থানার অফিসার ও ফোর্সের একটি অভিযান টিম ডিঙ্গাভাঙ্গা, গোসাইবাগ, বিনোদপুর ও উত্তর সিপাহীপাড়া এলাকায় মাদক বিরুদ্ধ অভিযান পরিচালনা করে মোঃ দেলোয়ার হোসেন (৪০), পিতা- মৃত সিদ্দিক মাদবর, সাং- উত্তর সিপাহীপাড়া, থানা ও জেলা- মুন্সীগঞ্জ’কে চারটি তাজা গাঁজার চারা গাছসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।