সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান জরিমানা 

মুন্সীগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান জরিমানা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর নির্দেশনায় সদর হাসপাতাল সংলগ্ন মেডিস্টার, রেনেসা, সিটি ডায়াগনস্টিক, নিউ স্কয়ারসহ মোট ৮টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

শনিবার বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট ওমর ফারুক।

 

অভিযানে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স আছে কি না তা যাচাই করা হয়। এর সাথে ল্যাবে কর্মরত টেকনিশিয়ান, এক্সরে মেশিন পরিচালনায় নিয়োজিত ব্যক্তিবর্গ এর যথাযথ লাইসেন্স রয়েছে কি না যাচাই করা হয়।

একই সাথে ল্যাবে টেস্ট করার জন্যে ব্যবহৃত বিভিন্ন রিয়েজেন্ট মেয়াদোত্তীর্ণ কি না তা যাচাই করা হয়।

 

পরে, নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে রেজিস্টার্ড মেডিকেল প্রাকটিশনার ব্যতীত ল্যাব ও এক্সরে কার্যক্রম পরিচালনার জন্যে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ৫০০০/- টাকা জরিমানা করা হয়।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!