সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ায় বাসার কক্ষ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার।

গজারিয়ায় বাসার কক্ষ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার।

প্রতিনিধি গজারিয়াঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়ার পশ্চিম কান্দি এলাকায় একটি ভাড়া বাসার কক্ষ থেকে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে বাড়ির মূল ফটক ও কক্ষের দরজা হাইড্রোলিক যন্ত্রের সাহায্যে খুলে ভেতরে প্রবেশ করে একটি কক্ষে তাকে মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

নিহত আব্দুল মালেক ঠাকুরগাঁও জেলার শাহপাড়া গ্রামের মৃত একাব্বর হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি সিমেন্ট কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

উদ্ধার শেষে মরদেহটি গজারিয়া থানার এসআই মাজাহারুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে ।।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!