মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ০৪ কেজি গাঁজাসহ নাজমা আক্তার (৫৫) নামে একজনকে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নিমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নাজমা আক্তার নাজু সিরাজদিখান উপজেলার শেখেরনগর এলাকার শেখ কালাচানের মেয়ে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিওিতে সিরাজদিখান উপজেলার নিমতলা মোড়ে আসলাম এর ডিমের দোকানের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোছাঃ নাজমা আক্তার নাজু কে প্লাস্টিকের বাজারের ব্যাগে ০২ (দুই) টি পুটলায় ০৪ (চার) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও জানানো হয়, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।